Showing posts with label অয়নের বিয়ের গল্প. Show all posts
Showing posts with label অয়নের বিয়ের গল্প. Show all posts

Saturday, January 25, 2020

যে ছেলেটা বাবার দেওয়া টাকা চিন্তা না করে খরচ করত, সে এখন বাবা অসুস্হ হবার পর সংসারের দায়িত্বের বোঝাটা কাঁধে নিয়েছে

পরিবারের বড় ছেলে


একটা পর্যায়ে এসে অামাদের মনমানসিকতা খুববব বদলে যায়, যে ছেলেটা বাবার দেওয়া টাকা চিন্তা না করে খরচ করত, সে এখন বাবা অসুস্হ হবার পর সংসারের দায়িত্বের বোঝাটা কাঁধে নিয়েছে, সকাল থেকে দুপুর ক্লাস, তারপর বন অার পাউরুটি খেয়ে বিকেল থেকে রাত অবধি টিউশন...

স্যান্ডেলের তলা ক্ষয়ে যায়, বাবার টাকায় একসময় রিকশা/সিএনজি ছাড়া চলাফেরা করা Fashion ছিলো, অার এখন টেম্পু অার বাসের পা দানিতে ঝুলে টাকা বাঁচানোই তার কাছে Passion, ৫ টাকা বাঁচাতে হেঁটে যাওয়া তার কষ্ট লাগেনা, বরং প্রতিটি পায়ের পদক্ষেপে তার নতুন স্বপ্নের পিছনে ছুটে চলা মনে হয়...

বাবার দামী ঔষুধের টাকা যোগাড় করতে হিমশিম খেতে হয়, তবুও তা কাউকে বুঝতে দেয়না...

সন্ধ্যা হলে মা ফোন দিয়ে বলে বাবা ঔষুধটা মনে করে অানিস, না খেলে তোর বাবার হার্টের সমস্যাটা বেড়ে যাবে, ছেলেটা চোখ বন্ধ করে দেখতে চায় না তার বাবা
ঔষুধ না পেয়ে বুকে তীব্র ব্যাথা নিয়ে ছটফট করতে করতে মারা যাচ্ছে.....

বন্ধুদের হাতে হাতে দামী মোবাইল ফোন, অার তার হাতে বাবার ইউজ করা সেই পুরোনো মোবাইলটা, যেটার কি প্যাডগুলো খসে উঠে গেছে, নাম্বারগুলো অস্পষ্ট, সে বুঝে, অার কেউ না বুঝলেও তার বুঝা হয়ে গেছে এই জাদুর শহরটায় বেঁচে থাকতে বাবার মত কষ্ট করে চলতে হবে, সামনে অামি একা, পিছনে পরিবারের বাকী সদস্যরা.....

  অনেকদিনের ইচ্ছে এবার ঈদে টাকা জমিয়ে বাবার জন্য পান্জাবী নিবে, মায়ের জন্য শাড়ী নিবে, খুবব ছোটবেলার কথা মনে পড়ে তার, বাবা সবার জন্য ঈদের জামা অানত, অার সবাই খুশিতে বাঁধ ভাঙ্গা উল্লাস করত, সে অাড়ি পেতে শুনেছিল, মা বলছিল বাবাকে ...

" সবার জন্য তো নিলে, তোমার জন্য তো কিছু নিলেনা"

সেদিন মায়ের মলীন চেহারাটার দিকে বাবা তাকাতে পারেনি, তড়িৎ উঠে গিয়ে বলেছিল অারে ওদের খুশি তো অামার খুশি, অামি কি কিনবো অার, বয়স হয়েছে তো...

ছেলেটার সে সব মনে পড়ে, বুকের পাঁজরের হাড়গুলো নরম হয়ে বোবা কান্নায় কাঁদে সে, চিৎকার করে কাঁদেনা, কেউ শুনতে পাবে....

তার স্বপ্নের পথচলা থামেনা, গল্পটা শুরু হলো কেবল, গল্পটা যে এখনো বাকী, অনেক বাকী ....

:)

লেখন- জোনাইদ নাঈম

Friday, January 24, 2020

আপনার সাফল্যের চারটি চাবি

আপনার সাফল্যের চারটি চাবি

আপনি যদি মনে প্রাণে চান তাইলে এই মাধ্যম গুলো প্রয়োগের মাধ্যমে জীবনে সফল হতে পারেন

#আপনি কী চান এবং কোথায় যেতে চান তা ঠিক করুন।

#একটি সময়সীমা নির্ধারণ করুন এবং সেখানে যাওয়ার পরিকল্পনা করুন। ...

#আপনার পরিকল্পনার উপর পদক্ষেপ নিন; আপনার লক্ষের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন কিছু করুন।

#আগে থেকে সমাধান করুন যে আপনি সফল না হওয়া পর্যন্ত অবিচল থাকবেন, যে আপনি কখনই ছাড়বেন না।

এগুলোর মাধ্যমে জীবনের সফলতার সোপানে পৌছাতে পারেন

অয়নের বিয়ের গল্প (পর্ব ১)

অয়নের পরিবার বেশ কিছুদিন ধরে মেয়ে দেখছে, প্রথম দিকে মেয়ে দেখার নাম গন্ধ ছিলোনা, তার মা তাকে বলেছিল
 " নিজের পছন্দের কেউ থাকলে বল, নিয়ে অাসি, এতদিন হয়ে গেলো একটা মেয়ের সাথে রিলেশন করতে পারলি না"

অয়নের সাথে কখনো কারো রিলেশন হয়নি, মাঝে অনেককে ভালো লাগত, সেই স্কুল, কলেজ, ভার্সিটি লাইফে ক্রাশ ছিলো, কিন্তু তাদের সাহস করে কখনো বলা হয়নি..

অনেক চেষ্টা করে দুলাভাই অাপাকে রাজী করিয়েছে এবার বিয়ে করবে বলে, নতুন চাকরিতে ঢুকেছে বেশ কিছুদিন হলো, সমবয়সী ফ্রেন্ড, কলিগদের অনেকে বিবাহিত, বিয়ে নিয়ে তাই টেনশনটা বাড়ছে, মাথার চুলও পড়ে যাচ্ছে বেশ....

এ নিয়ে প্রায় তিন বার Reject খেয়েছে সে, মেয়ের পরিবার কোন না কোন কারণে না করে দেয়, অথচ অয়নের পরিবারের সবাই শিক্ষিত, দুই ভাই ভাবী ডাক্তার, বাবা ব্যবসা করে, অয়নও দেখতে বোকা টাইপের হলেও অনেক মেধাবী অার পরিশ্রমী ...

ফ্রেন্ডরা বেশ কিছুদিন ধরে তাকে খোঁচাচ্ছে, বিয়ে নাকি এ বছরই করতে হবে, ঘটককে এ নিয়ে প্রায় বিশ বারের বেশি টাকা দিয়েছে সে, পরিবারের সদস্যরা যে যার মত ব্যস্ত তাই নিজের বিয়ের দায়িত্বটা নিজেই নিয়েছে, ঘটককে পালা করে প্রতি সপ্তাহে টাকা দিতে হয়, ঘটক দু'পাতার একখানা বায়োডাটা দেয়, অার সেটা নিয়ে চলে অালোচনা, সমালোচনা ...

মেয়ে দেখতে গেলে হয়না, সাথে রেস্টুরেন্ট এর খাবারের বিলটাও দেওয়া লাগে, মেয়ের সামনে তো পরীক্ষা দিতে হয়, তার উপর মেয়ের ভাই অথবা মামা থাকলে পরীক্ষাটা বিসিএসকে হার মানায়...

ব্যাটে বলে কিচ্ছু হয়ে উঠেনা, দিন যাচ্ছে, সময় গড়িয়ে অয়ন ক্লান্ত, বড্ড বেশি ক্লান্ত...

 অপবাদ, খোঁচা, সমালোচনা, কটুক্তি অয়নকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে...

তার কাছে মনে হয় প্রেম না করাটা তার জন্য বড় ভুল, সব সময় পড়াশুনা ক্যারিয়ারের পিছনে ছুটতে ছুটতে সে অাজ ক্লান্ত পথিক....

অয়নের চশমার ফাঁক দিয়ে জোৎস্নার অালোটা ঝাপসা দেখা যায়, বাইরে মেঘ, বৃষ্টি হয়না, কিন্তু অকষ্মাৎ অয়নের চোখ বেয়ে অশ্রু জল বৃষ্টি হয়ে ঠিকই গড়িয়ে পড়ে.....

:) :) :)

লেখক- জোনায়েত নাঈম

গত ২৪ ঘন্টায় দেশে ১৭৭৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস আপডেট(২১/০৫/২০২০) বাংলাদেশেঃ দেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্ততের সংখ্যা ১৭৭৩ জন গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু হয়েছেন ২২ জন এই নিয়ে বা...